জনপদ

ঈদযাত্রা: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহনের ভিড়

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহন ও যাত্রীর ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঈদযাত্রার সময় যানবাহন ও যাত্রীর ভিড় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা চতুর্থ দিনের মতো মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদযাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের উপস্থিতিতে আজও মুখরিত ঘাট।

রোববার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে। তবে স্পিডবোট চলাচল বন্ধ আছে।

ঘাট কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পদ্মা নদী পার করা হচ্ছে। ঘাটে গাড়ি প্রবেশ সীমিত করা হয়েছে। ফেরিতে কিছু গাড়ি ঘাট ছেড়ে যাওয়ার পর সড়কের যান ফেরিঘাটে প্রবেশ করানো হচ্ছে।

এসব বিষয়ে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পন্যবাহী মিলিয়ে ৩ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সকল যানবাহন পারাপার করা হবে।

বিষয়:নৌরুট শিমুলিয়া-বাংলাবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…