জনপদ

শিমুলিয়ায় ১১ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

শিমুলিয়ায় ১১ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবির ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়ায় ১১ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবির সময় উদ্ধার কার্যক্রম চলছে, অনেক মানুষ পানিতে ডুবে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে ওই বোটে থাকা ১১ জন যাত্রীকেই জীবিত উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটি এর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীদের উদ্ধার করে।

একটি সূত্র জানায়, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা দেয় বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।

বিষয়:বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট স্পিডবোট ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…