স্পোর্টস

শিবসেনাদের হামলায় ভারত পাকিস্তান ক্রিকেট বৈঠক স্থগিত

শিবসেনাদের হামলায় ভারত পাকিস্তান ক্রিকেট বৈঠক স্থগিত

        মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে শিবসেনা কর্মীরা।

          পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের সঙ্গে পকিস্তান ভারত ক্রিকেট সিরিজ নিয়ে বৈঠক হবার কথা ছিলো আজ সকালে।

          দুই দেশের ক্রিকেট পরিস্থিতি নষ্ট করতেই শিবসেনারা ওই হামলা চালিয়েছে। শিবসেনাদের ওই হামলার পরপরই আজকের বৈঠকটি স্থগিত করা হয়।

            শিবসেনারা পাকিস্তান বিরোধী ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিসিসিআইয়ের কার্যালয়ের দরজা ঠেলে দপ্তরের ভিতরে ঢুকে পড়ে।

              উল্লেখ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের আমন্ত্রণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানসহ বোর্ডের কর্মকর্তারা এখন ভারত সফরে রয়েছেন।

              বিষয়:ভারত-পাকিস্তান ক্রিকেট

              আরও পড়ুন

              পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…