শিবলির সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

শিবলির সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ ইমার্জিং দল। চার দিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে প্রথমদিনম বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। বাংলাদেশের এমন সুবিধাজনক অবস্থানে যেতে সাহায্য করেছেন ওপেনার আশিকুর রহমান শিবলি।
বয়সভিত্তিক দলের ওপেনার ও উইকেটকিপার ব্যাটার প্রথমদিনের বিকেলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৪৩ বলে ১০৪ রানের পর ভুল বোঝাবুঝিতে রানআউট হন। দিনশেষে বাংলাদেশ থেমেছ ৪ উইকেটে ২৩৩ রানে।
বাংলাদেশ অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ৪৩ রানে এবং প্রিতম কুমার ৩১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাটে নামবেন। অপর দুই ব্যাটার আইচ মোল্লা ২৪ ও রিজওয়ান ১২ রান করেন। ৩ রানে সাজঘরে ফেরেন আরিফুল।
বাংলাদেশের পড়া চার উইকেটের তিনটি নিয়েছে সাউথ আফ্রিকার তিন বোলার। বাকি উইকেটটি আশিকুরের রান আউট।





