বলি পাড়ায় অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেম নিয়ে। দুজন শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এমন কথাও প্রায়ই শোনা যায়। অবশেষে বলিউড সেনসেশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের বিষয়ে নীরবতা ভেঙেছেন ভিকি কৌশল। জানিয়েছেন ‘আমি শিগগিরই বাগদান করতে যাচ্ছি।’
মূলত সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিরা ঘিরে ধরলে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে ভিকি বলেন, এটি তোমাদের বন্ধুদের ছড়ানো গুঞ্জন। সময় হলে সব জানতে পারবে। তবে আমার বাগদান শিগগিরই হচ্ছে।
দুজনের একসঙ্গে ঘোরাঘুরি, ক্যাটরিনার বাড়িতে ভিকির অবাধ যাতায়াত এই গুঞ্জনকে আরও দৃঢ় করেছে। কিন্তু একে অপরের সঙ্গে প্রেম কিংবা বিয়ের বিষয়টিতে ক্যাটরিনা ও ভিকির কেউ-ই এতদিন মুখ খোলেনি।
এদিকে, অভিনেতার নতুন ছবি ‘সর্দার উধাম’ এর স্পেশ্যাল স্ক্রিনিংয়েও এসেছিলেন তাঁর চর্চিত প্রেমিকা ক্যাটরিনা।








