চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: ক্ষতি পূরণে সমাধান কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৪ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারির মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর কথা জানানো হয়। বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

কওমি মাদ্রাসা ছাড়া অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার দুদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এলো। এখন আরও একদফা বাড়ানো হলো। করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনা মহামারির মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেয়নি সরকার। আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। দেশে যখন ‘এ লেভেল’ এবং ‘ও লেভেল’ পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল, তখন ধারণা করা হচ্ছিল হয়তো কোনো বিকল্প বা ধারাবাহিক পদ্ধতিতে এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হবে, কিন্তু তা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত হয়। এই এইচএসসি পাসের ফল নিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার জন্য দেশের শিক্ষার্থীরা কতোটুকু যোগ্য হবে বা আদৌ হবে কিনা, তা নিয়ে অনেকে শঙ্কায় আছে।

বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রতিষ্ঠান এতদিন বন্ধ থাকার কোনো ইতিহাস বাংলাদেশে নেই। বিভিন্ন রাজনৈতিক ঘাত সংঘাতের ভেতর শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত হলেও এত দীর্ঘসময় জুড়ে কোনোদিনই বন্ধ ছিল না। সবচেয়ে বড় সমস্যায় পড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদেরকে পড়তে হচ্ছে বিশাল সেশনজটে। অনিশ্চয়তার ভেতর দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী এক প্রকার অবকাশকালীন সময় কাটাচ্ছে।

করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া জরুরি ছিল। কিন্তু দীর্ঘসময় যাবৎ এই বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়বে চরম সংকটে। তাদের পড়ালেখার চাপ এখন তারা কতটা সহ্য করতে পারবে সেটা দেখার বিষয়। বিশ্বের বিভিন্ন করোনাক্লান্ত দেশগুলোতেও শিক্ষা কার্যক্রম চালুতে সেসব দেশের সরকার নানা পদক্ষেপ নিয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থী সংখ্যা কমিয়ে ধারাবাহিক শিক্ষা কার্যক্রমসহ পরীক্ষা কার্যক্রম মোটামুটি স্বাভাবিক বলা যায়। যেহেতু করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে সেজন্য হয়তো সরকার সেপথে যায়নি। তারপরেও এবিষয়ে বিকল্প ও কার্যকর পরিকল্পনা করে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের আশাবাদ।

ট্যাগ: করোনাবন্ধশিক্ষা প্রতিষ্ঠানসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

৩০ নভেম্বরের পর রিটার্ন জমা দেয়া যাবে না

পরবর্তী

৩০ নভেম্বরের পর রিটার্ন জমা দেয়া যাবে না

দিনব্যাপী হুমায়ূন স্মরণ, বিকেলে বিরতিহীন ‘কৃষ্ণপক্ষ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT