চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গাছতলায় প্রতীকী ক্লাস

সুব্রত গাইন সুব্রত গাইন
২:১৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন। সোমবার বেলা এগারটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে তিনি ক্লাস নেন।

তিনি বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষাব্যবস্থা নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে এটাকে আমাদের অযৌক্তিক মনে হয়েছে। সরকার মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে অথচ তাদের ভ্যাকসিনের আওতায় আনছে না। তাহলে এর মানে কী? তাই এর প্রতিবাদে আমরা প্রতীকী ক্লাস নিয়েছি। এই প্রতীকী ক্লাস অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

প্রতীকী ক্লাসে তিনি মিডিয়া ও ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Banglabid

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্ট করে সশরীরে ক্লাস নেওয়ায় ঘোষণা দেন।

সশরীরে ক্লাসের প্রতি সংহতি জানিয়ে ক্লাসে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। আমিরুল ইসলাম কনক আগামী ১৮ আগস্ট ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আমিরুল ইসলাম কনক বলেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষাখাত সবচেয়ে অবহেলিত। আমাদের ক্লাস মূলত একটা প্রতিকৃতি। আমরা সরকারের কাছে মেসেজ দিতে চাই স্বাস্থ্যবিধি মেনে যেন দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

Reneta

প্রসঙ্গত, করোনা সংক্রমণের পর থেকে প্রায় ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একাধিক তারিখ দিয়েও পরে তা বাতিল করা হয়। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তবে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাশিক্ষা প্রতিষ্ঠান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালেবানদের প্রতি যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

পরবর্তী

পরীমনি ইস্যুতে ওমর সানী বললেন, ‘মূল রাঘব বোয়ালদের আগে ধরতে হবে’

পরবর্তী

পরীমনি ইস্যুতে ওমর সানী বললেন, 'মূল রাঘব বোয়ালদের আগে ধরতে হবে'

ভারতবর্ষের অজানা গল্প বলবেন সোনু সুদ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT