অন্যান্য

শিক্ষা প্রতিষ্ঠান ইভটিজিং মুক্ত করতে নেয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ

শিক্ষা প্রতিষ্ঠান ইভটিজিং মুক্ত করতে নেয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের ফুটপাত দখলমুক্ত হয়েছে। এলাকাকে ইভটিজিং মুক্ত করার প্রক্রিয়াতেও সাফল্য এসেছে। তবে ডাস্টবিন থেকে মুক্তি চান ওয়ার্ডবাসী। সমস্যা সমাধানে দুই বছর সময় চেয়েছেন ওয়ার্ড কাউন্সিলর।

মিরপুরের ২ এবং ৬ নম্বর সেকশন এর কিছু অংশ আর রূপনগর ও সরকারি হাউজিং এস্টেট নিয়ে গঠিত ঢাকা সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে স্থায়ী-অস্থায়ী মিলে আড়াই লাখ মানুষের বসবাস। এই ওয়ার্ডে রয়েছে ছোটবড় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষাপ্রতিষ্ঠানকে ইভটিজিং মুক্ত করতে এখানে নেয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যাগ। মাদকের ক্ষতিকর দিকগুলো নিয়েও শিক্ষকরা খোলাখুলি কথা বলছেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে।

এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বললেন, তারা কাউকে দেখেন না ইভ টিজিং করতে। এ ব্যাপারে শিক্ষকরা তাদের মধ্যে সচেতনা সৃষ্টি করেছেন। ছাত্রীরা জানালেন, তারা কখনোই ইভ টিজিং এর শিকার হয়নি। জনসংখ্যার অনুপাতে রাস্তাঘাট পর্যাপ্ত থাকলেও প্রধান সড়কের প্রায় মাঝখানেই ডাস্টবিন বসানো। জলাবদ্ধতা, রাস্তার উন্নয়ন সর্বোপরি গ্রীন ও ক্লিন সিটি গড়তে সবার সহযোগিতা চেয়েছেন ওয়ার্ড কাউন্সিলর।

উত্তর সিটির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের হোসেন চোধুরী বলেন , এলাকার অনেক পুরাতন সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়, এগুলোর জন্য আরো বছর দুয়েক লাগবে। তবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করে রেখে যেতে চাই।

তবে ওয়ার্ডের সব রাস্তায় সড়ক বাতি লাগায় দুর্বৃত্তদের আনাগোনা কমেছে আর উন্মুক্ত ফুটপাতে হাটতে পেরে খুশি এই ওয়ার্ডের সাধারণ মানুষ।

বিষয়:ওয়ার্ড পরিক্রমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…