চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা উপমন্ত্রীর প্রশ্ন, সুজন-এর উত্তর

আহসান কামরুল আহসান কামরুল
৩:৫০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘শুধুই সুষ্ঠু সুন্দর নির্বাচন সুশাসন নিশ্চিত করতে পারে না,’ এমন মন্তব্য করে নির্বাচনের বাইরে  অন্য বিষয়ে নীরব থাকার জন্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ‘মূল কর্তাব্যক্তি‘র সমালোচনা করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফেসবুক পোস্টে ব্যক্তিগত মত হিসেবে ওই ‘কর্তাব্যক্তি’ কীভাবে বছরের পর বছর সংগঠনটির প্রধান পদ ধরে রেখেছেন সেই প্রশ্নও তুলেছেন তরুণ এ রাজনীতিক।

এ বিষয়ে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বক্তব্য পাওয়া না গেলেও তবে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান চ্যানেল আই অনলাইনকে বলেছেন: সুজন এর পদ কেউ দখল করে রাখেনি। দুই বছর পরপর নির্বাচনের মাধ্যমে এখানে পদধারীরা আসেন।

‘সুশাসনের জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ,’ বলেও মন্তব্য করেন এম হাফিজউদ্দিন খান।

Banglabid

ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষা উপমন্ত্রী বলেন: ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই এনজিওর মুল কর্তাব্যক্তি সরকারী বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ে সুশাসন নিশ্চিতে কোনো কিছুই বলার জন্য খুঁজে পান কিনা জানিনা তবে সরকার পরিবর্তনের জন্য যাবতীয় দাবী তার সকল অমৃত বচনে পাওয়া যায়।

‘শুধুই সুষ্ঠু সুন্দর নির্বাচন সুশাসন নিশ্চিত করতে পারে না। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিজস্ব পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা এসবই কিন্তু সুশাসনের পূর্বশর্ত এবং নির্বাচনের চাইতেও গুরুত্বপূর্ণ! এগুলো নিয়ে কোনো আলোচনা শোনা যায় না, শুধুই উনি আছেন নির্বাচন ঘিরে,’ বলে মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী।

উপমন্ত্রীর দাবি নাকচ করে দিয়ে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন: সুশাসনের জন্য সুষ্ঠু নির্বাচন হলো ফান্ডামেন্টাল বিষয়। এজন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। সুশাসন প্রতিষ্ঠা করবে কারা? নির্বাচিত জনপ্রতিনিধিরা সুশাসন কায়েম করবেন। কিন্তু সেখানেই যদি গলদ থাকে তাহলে সুশাসন আসবে কোত্থেকে? এজন্যই আমরা সবসময় সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছি।

Reneta

শিক্ষা উপমন্ত্রী ফেসবুক পোস্টে বলেন: ’সুজন-এ উনি বছরের পর বছর কিভাবে প্রধান পদ দখল করে রেখেছেন সেটাও জানতে চাই। স্বেচ্ছাসেবী বেসরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনায় বছরের পর বছর কিভাবে কেউ ধরে রাখে? আর রাখলে সুশাসন নিজের জায়গায় কিভাবে বাস্তবায়ন হলো?’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুজন সভাপতি বলেন: এখানে পদ দখল করে রাখার কোনো সুযোগ নেই। দুই বছর পরপর সুজন-এ নির্বাচন হয়। তাহলে এখানে পদ দখল করে রাখা হলো কীভাবে? আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলায় ওনারা সবসময় আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। এখনও বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. বদিউল আলম মজুমদারশিক্ষা উপমন্ত্রীসুজনসুষ্ঠু নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউডে আরেকটি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র কী প্রয়োজন?

পরবর্তী

পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে যারা

পরবর্তী

পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে যারা

তারকাদের স্মৃতিতে নায়ক সালমান শাহ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT