টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি সার্জিল খানের। আছেন আসিফ আলি ও খুশদিল শাহ। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ জায়গা ধরে রেখেছেন।
বাবর আজমের নেতৃত্বে অবশ্য বিশ্বকাপে যাওয়া হচ্ছে না সাবেক দুই অধিনায়ক শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের।
২৫ সেপ্টেম্বর থেকে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজ খেলে বিশ্বমঞ্চে যাওয়ার প্রস্তুতি সারবে পাকিস্তান। তারপর ঘরের মাটিতে আছে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচও।
এরপর আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্প করে ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের খাতা খুলতে নামবে বাবর আজমের দল।
পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, শোয়াইব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ: উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি, ফখর জামান।








