আন্তর্জাতিক

শিক্ষার্থীদের পা পুড়িয়ে শিক্ষিকা গ্রেফতার

শিক্ষার্থীদের পা পুড়িয়ে শিক্ষিকা গ্রেফতার

স্কুলের পারফরম্যান্স খারাপ করায় শিক্ষার্থীদের পা পুড়িয়ে দিত এক শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষ স্থানীয় থানায় বিষয়টি জানালে পুলিশ গ্রেফতার করে শিক্ষিকাকে।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিল নাড়ুর ভিয়াপুরাম জেলার একটি সরকারি স্কুলে। ওই স্কুলের শিক্ষিকা ভাইজাহন্তিমালা চতুর্থ শ্রেণীর ১৫জন শিক্ষার্থীকে পারফরম্যান্স খারাপ করায় আগুনে গরম করা কর্পূর পা’য়ে ঢেলে দিতেন।

বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে নিকটস্থ থানায় যোগাযোগ করলে পুলিশ শিক্ষিকাকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করে।

স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা বোর্ড ওই শিক্ষিকাকে বহিষ্কার করেছে। শিক্ষার্থীদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়:তামিল নাড়ু শিক্ষার্থী নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…