চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ যৌক্তিক: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সেতু ভবনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন: পরবর্তী সংসদ অধিবেশনে সড়ক পরিবহন অাইন পাশ হলে সড়কে বিশৃঙ্খলা দূর করা হবে। অাগামী সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে সড়ক পরিবহন অাইন উত্থাপন করা হবে।

ওবায়দুল কাদের জানান: চলমান বিক্ষোভের চতুর্থ দিনে ভাঙচুর ভীতির কারণে বাস মালিকেরা রাস্তায় গাড়ি নামায়নি। এ সময় অান্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অাহ্বান জানান তিনি।

বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর কলাবাগান, তাঁতীবাজার, উত্তরা, ঢাকা কলেজ এলাকায় বিক্ষোভ এবং ভাঙচুর করা হয়েছে।

রোববার জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের বাসটি মিরপুর থেকে আব্দুল্লাহপুর যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা দেয়।

ওই সময় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম (১৫) ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম (১৬) নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের ওই বাস দুই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

ট্যাগ: অবরোধওবায়দুল কাদেরবিক্ষোভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

পরবর্তী

ধসের ঝুঁকিতে কক্সবাজারের পাহাড়ি এলাকা

পরবর্তী

ধসের ঝুঁকিতে কক্সবাজারের পাহাড়ি এলাকা

অন্ধকার অতীতের মুখোমুখি মহেশ ভাট

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT