টাঙ্গাইলে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন এ কর্মসূচিতে।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানীর নেতৃত্বে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যোনে সমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়কারী আজাহার আলী মিয়া, শিক্ষক নেতা আজহারুল ইসলাম, এস এম আব্দুল আওয়াল, শহিদুল ইসলাম, শামীম আল মামুন, আব্দুল হাকীম, সমরেশ চন্দ্র পাল, জামাল হোসেন, সোলায়মান দেওয়ান প্রমুখ।
বক্তব্যে তারা ১৪ তারিখ ঢাকা চল কর্মসূচি সফলসহ দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন।
সমাবেশ শেষে বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যোনে এসে মিলিত হন।










