চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাখাতের বরাদ্দ পুনর্বিবেচনার আহ্বান শিক্ষাবিদদের

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৪:৪৯ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

বাজেটের আকার বাড়লেও শিক্ষায় বরাদ্দ কমেছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষায় বরাদ্দ কমিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়া সম্ভব নয়। তাই শিক্ষাখাতের বরাদ্দ পুর্নবিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

একই সঙ্গে ২০১৮ সালের মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর পরিকল্পনাও হুমকির মুখে পড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা।

গত পাঁচ অর্থবছরের বাজেটে শিক্ষায় বরাদ্দের তথ্য বিশ্লেষণে দেখা যায় ২০১৩-১৪ অর্থ বছর ছাড়া প্রতিবারই মোট বাজেটের অনুপাত শিক্ষায় বরাদ্দ আগের বছরের তুলনায় কমেছে। ২০১১-১২ অর্থ বছরে মোট জাতীয় বাজেটের ১২ দশমিক ১১ শতাংশ বরাদ্দ ছিল শিক্ষায়। গত বছর বরাদ্দ ছিল ১১.০৭ শতাংশ। আর এবার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১১.০৭ শতাংশ। যা জাতীয় আয়ের ১.৮৪ শতাংশ।

শিক্ষাবিদরা বলছেন, বাংলাদেশের চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল দেশও শিক্ষায় এর চেয়ে বেশি বরাদ্দ রাখে।  ডক্টর এ কে আজাদ চৌধুরী বলেন, যতটুকু দেখেছি তাতে পুরো বাজেটাই খুব ভালো বাজেট। কিন্তু শিক্ষার ক্ষেত্রে এসে শুভঙ্করের ফাঁকি থেকে গেছে। উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রণয়ন-এসব ঠিক করতে যতোই কষ্ট হোক শিক্ষায় বিনিয়োগ করতেই হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ছিদ্দিকুর রহমান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাইলে, অন্যান্য খাতে মিনিমাম চাহিদা পূরণ করে শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, “আমরা হতাশ হয়েছি। কারণ বিশ্বের সব দেশে যখন শিক্ষাখাতে বাজেট বাড়ানো হচ্ছে বা পরিকল্পনা করা হচ্ছে সেখানে আমাদের কমে যাচ্ছে।”

Reneta

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেই মাধ্যমিক শিক্ষার হতাশজনক চিত্রের কথা উল্লেখ করেছেন। প্রাথমিক স্তরে ঝড়ে পড়া শিক্ষার্থীদের কথা বলতেও তিনি ভোলেননি। এমন পরিস্থিতিতে বিশাল শিক্ষা সেক্টরে এমন বরাদ্দ পুনর্বিবেচনার কথা বলেছেন শিক্ষাবিদরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ৩০ দিন, জানার আছে যা কিছু

মে ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাই খুন

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনে খাদ্যসংকট, সামনের সারির সৈন্যরা অনাহারে

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শামা ওবায়েদ

মে ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT