চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক- শিক্ষার্থীর নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীর নিরাপত্তার দাবিতে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা।

সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে মৌন মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে কলাভবনের চারপাশ প্রদক্ষিণ করে পুনরায় অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয় মিছিলটি।

মৌন মিছিল শেষ হলে সেখানে একটি লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান।

Banglabid

তিনি বলেন, ৮ এপ্রিল শিক্ষার্থীদের যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ারগ্যাস, জলকামান, মেরে তাদের উস্কিয়ে দিয়েছে। ভিসি বাংলো ভাঙ্গচুর হল, বিভিন্ন হলে নির্যাতন শুরু হল বিশেষ করে মেয়েদের হলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা নিন্দা জানাই। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রশাসনের ব্যর্থতা।

লিখিত বক্তব্যে তিনি কয়েকটি দাবি উল্লেখ করেন, দাবিগুলো হল- উপাচার্য ভবনে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হলে শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত করে অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা যে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাক না কেন নিজেদের মধ্যে প্রতিহিংসা দূর করতে হবে, কারণ প্রতিহিংসা কেবল প্রতিহিংসার জন্ম দেয়, সমস্যার সমাধান করে না।

Reneta

কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারে প্রতি আহ্বান জানান তিনি। মৌন মিছিলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ছবিরুল আলমসহ সাদা দলের অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মরিনহোর খুন হওয়ার ভয়

পরবর্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি

পরবর্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি

খালেদার ক্ষমতায় আসার চান্স জিরো: আবুল মাল আবদুল মুহিত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT