বাংলাদেশ

শিক্ষকদের সম্মান সবার উপরে: প্রধানমন্ত্রী

শিক্ষকদের সম্মান সবার উপরে: প্রধানমন্ত্রী

শিক্ষকদের সম্মান সবার উপরে তারা প্রজন্মের পর প্রজন্ম তৈরি করছেন বলে মন্তব্য করেছেন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বর্ণপদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্য বলেন, প্রজন্মকে এমনভাবে তৈরি করবেন যেনো তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। জনগণের জন্য নিজেদের বিলিয়ে দেয়ার মানসিকতা যেনো তারা অর্জন করতে সক্ষম হয়।

একইভাবে শিক্ষর্থীদের উদ্দেশ্যেও প্রধানমন্ত্রী বলেন, তোমরা সবসময় শিক্ষকদের সম্মান করবে। আর আজ যারা স্বর্ণ পদক পেয়েছো তাদের বলতে চাই। এটি শুধু স্বর্ণপদক নয় এটি দেশের প্রতি, জনগণের প্রতি দায়িত্ব।

নিজের ভাগ্য গড়তে আসিনি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনগণের ভাগ্য গড়তে এসেছি, বাংলাদেশ এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ একটি দেশ। দেশে তো অনেক সরকার এসেছে, কই তারা তো দারিদ্র্যতার হার কমাতে পারেনি। আওয়ামী লীগ সরকার পেরেছে। ২০২১ সালের মধ্য বাংলাদেশের দারিদ্র্যতার হার ১৪ ভাগে নিয়ে আসতে সক্ষম হবে।

আন্তর্জাতিক চক্রান্তের কাছে হার না মেনে নিজেদের অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করেছি। দেশে যদি জ্বালাও-পোড়াও রাজনীতি না হতো তাহলে দেশ আরো এগিয়ে যেতো। শুধু মাত্র দেশের জনগণের সহযোগিতায় দেশ এখন এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে দীর্ঘদিনের সমুদ্রসীমাসহ ও ছিটমহলবাসীদের নিজেদের দেশ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।

বিষয়:প্রধানমনন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…