চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষকদের শহীদ মিনারে আসতে হবে জানলে মুক্তিযুদ্ধ করতাম না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেছেন, শিক্ষকদের এই আন্দোলনে ভবিষ্যতে আপনার জন্য বুমেরাং হতে পারে।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে নামা সহকারী প্রাথমিক শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই কথা বলেন।

শনিবার থেকে বেতন বৈষম্য নিরসনের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে নেমেছেন সারাদেশ থেকে আসা সহকারী প্রাথমিক শিক্ষকরা।

তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে কাদের সিদ্দিকী বলেন, যদি জানতাম দাবি আদায়ের জন্য শিক্ষকদের শহীদ মিনারে আসতে হবে তবে আমি মুক্তিযুদ্ধ করতাম না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোনো কথা শুনতে চান না। তার পা পাটিতে পড়ে না। তারপরও আমি বলবো আপনি শিক্ষকদের অবস্থা দেখুন, তাদের কথা শুনুন, তাদের দাবি মেনে নিন। আপনার অফিসের পিয়নের বেতনও শিক্ষকদের চেয়ে বেশি। তাই আপনি শিক্ষকদের পাশে দাঁড়ান।

সাবেক এ আওয়ামী লীগ নেতা আরও বলেন, প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনের বৈষম্য এতো বেশি হওয়া যৌক্তিক নয়। বেতনের পার্থক্য হতে হবে যুক্তিযুক্ত।

Reneta

আন্দেলনরত শিক্ষকরা দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে অনশনে থাকা ৩৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

আগামী ১ জানুয়ারী বই উৎসবে তারা যোগ দিবেন কিনা প্রশ্ন করা হলে চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা যদি অনশনে থাকি তাহলে কীভাবে বই উৎসবে যাবো। আমাদের অনকেই তো অসুস্থ হয়ে হাসপাতলে আছে, তাহলে আমরা কীভাবে যাবো। যদি ৩০ ডিসেম্বরের মধ্যে কোন ঘোষণা আসে তাহলে আমরা বই উৎসবে যাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীশিক্ষকদের আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT