চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকদের মানববন্ধনে সেলিম ওসমানের গ্রেফতার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৯, মে ২০১৬
বাংলাদেশ
A A

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

মানববন্ধনে শিক্ষক লাঞ্ছনায়
নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের গ্রেফতার করে বিচারের পাশাপাশি তার সংসদ সদস্যের পদ বাতিলেরও দাবি করেন শিক্ষকরা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি ফেডারেশন।

কর্মসূচির শুরু থেকেই শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে সেলিম ওসমানের সাংসদ পদ বাতিলের দাবিও আসতে থাকে ওই প্রতিবাদ কর্মসূচির মানববন্ধন থেকে।

শুধু শিক্ষক ফেডারেশনের কর্মসূচি হলেও সকাল থেকেই প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়েই শিক্ষকদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

কর্মসূচি চলাকালে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বরখাস্ত করা স্কুল পরিচালনা কমিটিকেই বাতিল ঘোষণা করেন।

Reneta

স্কুল কমিটি বাতিলের পাশাপাশি তাদের দেয়া বরখাস্তের আদেশও বাতিল করে প্রধান শিক্ষককে স্বপদে বহালের কথাও জানান মন্ত্রী।

এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে সরকার ও শিক্ষামন্ত্রীকে সাধুবাদ জানানো হয়।

‘ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির’ অভিযোগে গত ১৩ মে শ্যামল কান্তি
ভক্তকে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কান ধরে ওঠবস করান। এর আগে ওই
শিক্ষককে মারধোরও করা হয়।

প্রধান শিক্ষকের অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনাসেলিম ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT