চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিশোধিত তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল)-এর পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার বিকেলে সর্বশেষ উৎপাদনের পরই কার্যক্রম স্থগিত করা হয়।

মঙ্গলবার ১৪ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান আসে গত ১৮ ফেব্রুয়ারি। এরপর টানা ৫৪ দিন কোনো নতুন চালান আসেনি।

ইআরএল সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কার্যত বন্ধ রয়েছে। এতে কাঁচামালের সংকটে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। উৎপাদন সচল রাখতে শেষ পর্যায়ে মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় পাঁচ হাজার টন তেল এবং ট্যাংকের তলানিতে থাকা ডেডস্টক ব্যবহার করা হয়। তবে এসব তেল সরাসরি ব্যবহার ঝুঁকিপূর্ণ, কারণ এতে ময়লা ও বর্জ্য থাকে। ইআরএলে সাধারণত প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। সংকট শুরুর পর উৎপাদন কমিয়ে দৈনিক প্রায় সাড়ে তিন হাজার টনে নামিয়ে আনা হয়েছিল।

বিপিসি জানায়, দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা ইআরএলে পরিশোধন করা হয়। বাকি প্রায় ৪৫ লাখ টন পরিশোধিত তেল সরাসরি আমদানি করা হয় মধ্যপ্রাচ্য, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনসহ বিভিন্ন দেশ থেকে। মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে ১৭টি জাহাজে বিভিন্ন ধরনের জ্বালানি তেল আসে। এর মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে দুই লাখ ৩১ হাজার টনের বেশি ডিজেল আমদানি করা হয়েছে। এপ্রিলেও কয়েকটি চালান এসে পৌঁছেছে।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, ইআরএলের উৎপাদন বন্ধ হলেও আপাতত দেশে জ্বালানি সরবরাহে বড় ধরনের কোনো সংকট তৈরি হবে না। কারণ, যুদ্ধ শুরুর পর আগাম পরিকল্পনার অংশ হিসেবে সরকার বেশি দামে হলেও পরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়ে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইআরএলইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডএসপিএমতেল শোধনাগারপরিশোধন কার্যক্রমবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনবিপিসি
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT