চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহেদদের ক্ষমতার উৎস বিনাশ করতে হবে

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
২:২৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
মতামত
A A

দেশে অন্যায় অবিচার আর দুর্নীতির গল্ল এখন উপন্যাসে পরিণত হয়েছে। লেখা আর বলাতে সীমাবদ্ধ হয়ে গেছে দুর্নীতিবাজদের কথা। তাদের কোনো কিছুতে ভয় নেই। তাই তারা মানুষের সাথে প্রতারণা করতে পারে যে কোনো পরিস্থিতিতে। কারণ অর্থের কাছে তাদের সবকিছু তুচ্ছ। মহা মানব সেজে মানুষকে বোকা বানাচ্ছে প্রতিনিয়ত। তারা মানবিকতা নামে অমানবিক আচরণ করতে এতটুকু কুন্ঠাবোধ করে না।

কোভিড ১৯ ‘র এসময়ে দুনিয়ার বর্তমান অবস্থা কেয়ামত সম। মানুষের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু শেষ হয়ে গেছে, স্থবির পৃথিবী । মৃত্যু যেন দুয়ারে দাঁড়িয়ে আছে এ ভাবনাতে কাটছে প্রতিটি মুহূর্ত। করোনাভাইরাস যে ঘরে হানা দিয়েছে তারা জানে এ কেমন আতংকিত জীবন।গত মার্চ মাস থেকে দেশের মানুষ জীবন ও জীবিকার অনিশ্চিয়তায় প্রহর গুনছে। কিন্তু জীবনবোধে কিছু মানুষের নীতিজ্ঞান বা ইহকাল পরকালের ভয় ভীতি নেই। তাদের কাছে দুনিয়ার সুখ বিলাসবহুল জীবনই সর্ব্বোচ্চ প্রাপ্তি। তাই তারা মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলতে পারে বিবেকহীন হয়ে। কোভিড ১৯ মানুষকে বদলে দিবে এমন প্রত্যাশা জেগে ছিল সবার মনে। বাস্তবে তার ভিন্ন চিত্র দেখে আহত হয়েছে দেশ ও সমাজ।

মানবিকতার চেয়ে বড় কোন ধর্ম নেই। তাই মহামারির কালে কিছু মানুষ আর প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে মনে হয়েছে মানবিকতাই পারবে করোনাভাইরাসকে পরাজিত করতে। কিন্তু সময়ের সাথে সাথে এখন প্রমাণিত হচ্ছে মানবতার বেসাতি করে সমাজকে কলংকিত করছে শাহেদ করিম, সাবরিনারা।

আসলে মানুষ মানবিকতাকে ধারণ করতে পারেনি। তাই শাহেদ, সাবরিনার মত হাজারো দুর্নীতিবাজ সমাজে দাপিয়ে বেড়াচ্ছে দাপটের সাথে। এদেরকে উপড়ে ফেলা সহজ নয়। কারণ লোভী ক্ষমতাবানদের উৎস অনেক শক্তিশালী। এরা সমাজের চেনা জগতে বাস করে মুখোশ পরে। এদের কর্মকাণ্ড অনৈতিক জেনেও নীরবে থেকে ফায়দা নেয় অন্য কিছু মানুষ। এতে করে শাহেদ করিম, সাবরিনারা মানুষকে প্রতারিত করার সাহস পায়।

রাজনৈতিক প্রশাসনিক দুর্নীতি, চুরি কালোবাজারির ঘটনা অতীতের মহামারিতেও দেখা গেছে। কিন্তু কোভিড ১৯ এ চিকিৎসার নামে দেশে মানবিকতার প্রহসন চলছে নির্লজ্জভাবে। এখন প্রশ্ন হলো, সংবাদ মাধ্যম থেকে সর্বক্ষেত্রে এসব অসৎ ব্যক্তিদের বিগত সময়ের প্রতারণার খবর কোন শক্তির জোরে প্রকাশিত হয়নি। আর সর্ববিদিত সত্য হলো, যদি কিছু সাধারণ মানুষ মুখ না খুলত তাহলে শাহেদ করিম বা সাবরিনা দাপটের সাথে মানবিকতার লেবাসে মিথ্যা নীতির কথাতে চমক দিতো সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে।

Reneta

অবৈধ পন্থায় অর্জিত অর্থের পাশাপাশি অসৎ ব্যক্তিদের প্রয়োজন হয় নাম ও খ্যাতি। আর সে নাম খ্যাতি কিনতে গিয়ে আজকাল তারা মানবিকতাকে হাতিয়ার করে । করোনাভাইরাস কালের প্রতারক শাহেদ, সাবরিনা তারই উদাহরণ। তারা দেশ ও সমাজের সাথে প্রতারণা করে শুধু যে মানুষের চোখের জল ঝরিয়েছে তা কিন্তু নয়। একই সাথে প্রশ্নবিদ্ধ করেছে সরকারকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে। সুতরাং শাহেদ সাবরিনারা নতুন রূপে নতুন ভাবে ফিরে আসবে, যদি এদের পেছনের শক্তির বিনাশ না হয়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতিপ্রতারণাশাহেদসাবরিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT