লাইফস্টাইল

শাহী জাফরানি শরবত

শাহী জাফরানি শরবত

শাহী জাফরানি শরবত

রোজা একদম শেষের দিকে। তাই ইফতারে দুধ, বাদাম ও জাফরান স্বাদের শাহী শরবত তো বানাতেই পারেন। তাহলে আজকে জেনে নিন কিভাবে খুব সহজেই বানিয়ে নেবেন শাহী জাফরানি শরবত।

উপকরণ 

দুধ ১ কেজি

জাফরান আধা চা চামচ

পেস্তা কুচি আধা টেবিল চামচ

আমন্ড বাদাম কুচি আধা টেবিল চামচ

চিনি ৪ টেবিল চামচ

পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ

কিশমিশ আধা টেবিল চামচ

এলাচ গুঁড়া সিকি চা চামচ

গোলাপ পানি আধা চা চামচ

প্রস্তুত প্রণালী

দুধ, এলাচ, কিশমিশ এক সাথে জ্বাল দিয়ে ঘন করে নিন। তারপর দুধ, চিনি, পেস্তা বাদাম বাটা, আমন্ড বাটা একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি আধ ঘণ্টা ফ্রিজে রাখুন। পরিবেশন করার সময় জাফরান আর গোলাপ জল দিন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…