বিনোদন

শাহরুখ বনাম রণবীর

শাহরুখ

প্রতি বছরের ডিসেম্বরেই বলিউডের বড় বাজেটে কোনো ছবি মুক্তি দেয়া হয়। এবছর মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ খানের ‘জিরো।’ আবার একই সময়ে মুক্তি পাবে রণবীর সিং এর ‘সিমবা।’

মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাবে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ এবং রোহিত শেঠির পরিচালিত ‘সিমবা।’ ধারণা করা হচ্ছে দুজনের ছবি একই সময়ে মুক্তি পাওয়ায় বড় বাজেটের ছবি ‘জিরো’র ক্ষতি হতে পারে।

অবশ্য আনন্দ এল রাই বিষয়টি নিয়ে চিন্তিত নন। নিজের কাজের উপর আত্মবিশ্বাস আছে তার। তিনি বলেছেন, একটি ভালো ছবি যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। যেকোনো প্রতিযোগিতা সামলানোর মতো ছবি ‘জিরো।’ আর ছবিটি মুক্তি দেয়ার জন্য সবচাইতে ‘পারফেক্ট’ সময় হলো বড়দিন। তিনি আশা করছেন, ৩৫০ কোটি রুপি আয় করতে পারবে ‘জিরো।’

‘জিরো’ ছবিতে বামুনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। তাই ছবিটি নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০০কোটি টাকা। ২১শে ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। শাহরুখ ছাড়াও ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ‘সিমবা’ ছবিতে ‘কুখ্যাত’ পুলিশ কর্মকর্তা সংগ্রাম ভালেরাও এর চরিত্রে অভিনয় করেছেন রণবীর। ২৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:চ্যানেল আই অনলাইন জিরো ডিসেম্বর বড়দিনের ছবি রণবীর সিং শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…