বলিউডের কিংবদন্তী নায়ক শাহরুখ খান আবারো নিজেকে বিপদে ফেলেছেন। সুপারস্টার শাহরুখ খানের আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স’র শেয়ারের দাম অনেক কম হওয়ায় শুল্ক অধিদপ্তর শেয়ার বাজারের নীতি লঙ্ঘনের জন্য তার ওপর সমন জারি করেছে।
এই মাসের শেষ দিকে ‘চাকদে ইন্ডিয়া’ খ্যাত শাহরুখ খানকে শুল্ক অধিদপ্তর অফিসে হাজির হতে হবে। গত মাসে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স’র টাকা হস্তান্তরের অনেক নিয়ম লঙ্ঘনের ঘটনা অনুসন্ধান করেছে শুল্ক অধিদপ্তর। কিং খানকে এই বিষয়ে তারা অনেক প্রশ্ন করে তার ওপর সমন জারি করে।
শাহরুখের কাছে খেলোয়াড় কেনার, বিজ্ঞাপন দেয়ার, ট্যাক্স ও শেয়ারের ধরন কেমন এসব কাগজ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
৪ বছর আগে মুম্বাই এ আইপিএল এর ২য় মৌসুমে বিদেশি শেয়ার থেকে তার ক্রিকেট টিমে মিলিয়ন ডলার খরচ করার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো।






