চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ ও শ্রীদেবী কন্যাদের প্রথম সিনেমার লুক ফাঁস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
বিনোদন
A A

আন্তজার্তিক কমিক গল্প ‘আর্চি’র উপর নির্ভর করে তৈরি হতে যাচ্ছে জোয়া আখতারের আগামী ছবি, গেল বছর থেকে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। এবার পুরোদমে চালু হয়ে গেল সেই ছবির শুটিং।

সম্প্রতি ফাঁস হয়েছে সেই শুটিং সেটের ছবি। যেখানে দেখা মেলে শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

মূলত বৃহস্পতিবার (২৪ মার্চ) লুক টেস্টের জন্য গিয়েছিলেন তারা। আর যাওয়ার পথেই পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হন ওই স্টারকিডের দল। যার মাধ্যমেই ফাঁস হয়ে যায় তাদের প্রথম লুক!

ফাঁস হওয়া ছবিতে একদম নতুন স্টাইলে চুল কেটেছেন খুশি। বেবি ব্লু শার্ট, বাদামি রঙের স্কার্ট আর ভেস্ট টপে তার প্রথম লুক ইতিমধ্যেই নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

অপরদিকে সুহানা সম্ভবত অভিনয় করতে চলেছেন ভেরোনিকার চরিত্রে। কমিক অনুযায়ী ভেরোনিকার যে লুক সেই লুকেই দেখা গিয়েছে তাকে। সুহানার সঙ্গে আরও দেখা যায় অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দাকে। তিনিও কি তবে অভিনয় করছেন? উঠেছে সেই প্রশ্নও।

তবে তার ভাই অগস্ত্য যে ছবিতে রয়েছেন সে খবর ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন। যদিও জানা যায়নি তার চরিত্র কোনটি হবে। এদিকে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে জোয়া জানিয়েছেন, সিনেমা হলে নয় বরং ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সেই স্ট্রিম হবে ‘দ্য আর্চি’র। ছবিটি টাইগার বেবি ও গ্রাফিক ইন্ডিয়ার ব্যানারে তৈরি হবে। যার অন্যতম প্রযোজক জোয়া আখতার নিজেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুশি কাপুরজোয়া আখতারশাহরুখ কন্যাশ্রীদেবী কন্যাসুহানা খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিরচেনা পারিবারিক গল্পে রাজের ‘ফ্যামিলি ক্রাইসি রিলোডেড’

পরবর্তী

বিদেশে রপ্তানি শুরু হয়েছে রংপুরে উৎপাদিত আলু

পরবর্তী

বিদেশে রপ্তানি শুরু হয়েছে রংপুরে উৎপাদিত আলু

খুলনায় দুর্যোগ সহনীয় আশ্রয়ন প্রকল্প

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT