চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাগের জন্য দুই কোটি রুপি পেলেন শাহরুখ

নুসরাত শারমিননুসরাত শারমিন
৩:৫৬ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
বিনোদন
A A
শাহরুখ খান

শাহরুখ খান

ইদানীং প্রাঙ্ক ভিডিওর নামে মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো বাড়াবাড়ি করা হয়। সম্প্রতি বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে তেমনই একটি ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় ভীষণ ক্ষেপে গিয়ে ভয়ানক মেজাজ দেখালেন শাহরুখ। ভিডিওটি ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অবশ্য অনেকেরই মনে হয়েছে, বিষয়টি কি সত্য নাকি অভিনয়?

সম্প্রতি একটি টেলিভিশন শো-এ আমন্ত্রিত হয়ে আবুধাবি গিয়েছিলেন শাহরুখ খান। শোতে আলাপচারিতা শেষে এক টেলিভিশন উপস্থাপক এবং মডেল নিশানের সঙ্গে গাড়িতে হোটেলের উদ্দেশে রওনা দেন শাহরুখ। মরুভূমির দুর্গম চলার পথে হঠাৎ তাদের গাড়ি এক জায়গায় আটকে যায়। গাড়ির চালক কী হয়েছে তা দেখতে গাড়ি থেকে নামেন। তখনই শাহরুখ বুঝতে পারেন, তাদের গাড়িটি মরুভূমির চোরাবালিতে আটকে গিয়েছে এবং তা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে বালির মধ্যে। শাহরুখ কোনো রকমে গাড়ির ছাদে উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু বেশ দ্রুত চোরাবালিতে ডুবে যায় গাড়ি। এরপর তলিয়ে যেতে থাকেন শাহরুখও। কিন্তু তার মধ্যেও চেষ্টা করতে থাকেন সহযাত্রীদের বাঁচানোর।

আরও বড় বিপদ আসে। ৮-৯ ফুটের একটি কোমডো ড্রাগন আক্রমণ করে তাদেরকে। প্রাণ বাঁচাতে কী করবেন কিছুই ভেবে উঠতে পারছেন না শাহরুখ। এরপর যা ঘটে তা শাহরুখকে রীতিমত ক্রোধে জ্ঞানশূন্য বানিয়ে দেয়।

কমোডো ড্রাগনটি যখন শাহরুখের কাছাকাছি পৌঁছায়, তখন তিনি বুঝতে পারেন এটা ড্রাগন নয়, ড্রাগনের পোশাকে রামেজ গালাল। ইউটিউবের ‘রামেজ আন্ডারগ্রাউন্ড’ নামের একটি সেলিব্রিটি শোয়ের জন্য এই রসিকতার দৃশ্য ধারণ করা হয়েছে। শো’টির বিশেষত্ব হলো, সেলিব্রিটি অতিথির সঙ্গে উপস্থাপক খোশগল্প করেন। এরপর হোটেলে ফেরার পথে বিপদে ফেলে অতিথির সঙ্গে তামাশা করেন রামেজ। তবে অধিকাংশ অতিথিই ভালো ভাবে গ্রহণ করেন না বিষয়টি। শাহরুখের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ভীষণ চটে যান তিনি। শাহরুখ বলেন, এসব করার জন্য আমাকে ভারত থেকে এনেছ? একপর্যায়ে রামেজ ক্ষমা চান। কিন্তু তাতে রাগ কমেনি শাহরুখের। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহরুখ মেজাজ হারিয়ে রামেজকে ঘুষি দিতেও উদ্যত হন।

সত্যি মনে হলেও আসলে পুরো ঘটনাটাই সাজানো। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, এই রাগের অভিনয়ের জন্য দুই কোটি রুপি পেয়েছেন শাহরুখ। এই ঘটনার পর রামেজও তার টুইটারে শাহরুখের সঙ্গে তোলা ছবি শেয়ার করে জানিয়েছেন, তাদের সম্পর্ক ভালো আছে। ডেকান ক্রনিকল।

দেখুন সেই ঘটনা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু-ধাবিপ্র্যাঙ্কশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT