বাংলাদেশ

শাহনাজ রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন

শাহনাজ রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন

কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ২.৩০ মিনিটে বনানীর সামরিক কবরস্থানে শাহনাজ রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে, রবিবার বাদ যোহর (বেলা ১.৩০ মিনিটে) বারিধারায় বায়তুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদে দেশ বরেণ্য এই সংগীত শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনাজ রহমতউল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ-এর মতো বেশকিছু দেশাত্মবোধক গান গেয়েছেন। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতউল্লাহ’র গাওয়া চারটি গান স্থান পায়

গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই সংগীতশিল্পীকে ১৯৯২ সালে একুশে পদক দেয়া হয়। ২০১৬ সালে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর আয়োজনে আজীবন সম্মাননা জানানো হয় গুণী এই শিল্পীকে।

বিষয়:শাহনাজ রহমতউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…