হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালেশিয়ান এয়ারলাইন্স এবং রিজেন্ট এয়ারওজের দুটি বিমান থেকে মোট প্রায় ২৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঐ অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি গোয়েন্দারা। মালেশিয়ান বিমানটি কুয়ালামপুর থেকে এসেছিলো বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান।






