চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল ট্র্যাজেডি: শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের বিশেষ কন্ট্রোল রুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আট নম্বর গেটে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাঠমান্ডু এয়ারপোর্টে অবতরণের সময় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত এবং নিহতদের লাশ দেশে ফেরার সাথে সাথে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে বুধবার সকাল ৯ টা পর্যন্ত এখনও কোন স্বজন আসে নাই। বিমান কতৃপক্ষ জানিয়েছে, নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত এবং নিহতের স্বজনরা আসবে। তাদের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নেপালের কাঠমাণ্ডুতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ বাংলাদেশিসহ ৫১ জন। আহতদের মধ্যে ৮ বাংলাদশি কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নেপাল সরকার গঠিত কমিশন। দুর্ঘটনার সময় কন্ট্রোল টাওয়ারে দায়িত্বরত ৬ কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

তবে আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউএস বাংলা’র ফ্লাইটটি অবতরণের সময় বজ্রসহ একটি ঝড় ত্রিভুবন বিমানবন্দর অতিক্রম করছিলো।দুর্ঘটনার সময় আড়াই হাজার ফুট উপরে মেঘের আনাগোনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তথ্যে দেখা গেছে, ফ্লাইটটি অবতরণের সময় বজ্রসহ একটি ঝড় ত্রিভুবন বিমানবন্দর অতিক্রম করছিলো। একই সাথে উত্তর-দক্ষিণমুখী রানওয়ের আড়াআড়ি, পশ্চিম দিক থেকে বাতাস ছিলো – যা এভিয়েশনে ক্রসউইন্ড নামে পরিচিত। এরকম পরিস্থিতি অবতরণ ও উড্ডয়নকে স্বাভাবিকের চেয়ে চ্যালেঞ্জিং করে তোলে।

এদিকে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পর তদন্ত শুরু করেছে নেপাল সরকার। তদন্তে যথাযথ সহায়তার কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী।

Reneta

বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশের বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামালসহ সরকারের একটি প্রতিনিধিদল এখন নেপালে। বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ৩ সদস্যের কমিটিও তদন্ত করছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কাঠমান্ডু গেছেন ড্যাশ-এইট উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান কানাডিয়ান বম্বারডিয়ারের ২ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT