বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দর থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিমানবন্দর থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, নিরাপত্তা বাহিনী তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে বোমা সদৃশ্যবস্তু উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিং করার সময় মাটির নিচ থেকে ২শ’ ৫০ কেজি ওজনের একটি বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়।

বুধবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ঘটনাস্থলে পৌছে বোমাটি নিস্ক্রিয় করে। পরে সেটিকে ধ্বংস করতে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

বিষয়:বোমা উদ্ধার শাহজালাল বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…