হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে প্রায় ৩৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক বিভাগ।
রাত সোয়া এগারটার দিকে শুল্ক বিভাগের দুটি বিশেষ টিম মালয়েশিয়ার মালিন্দো এয়ারলাইন্সের একটি বিমানে তল্লাশি চালায়। সে সময় চারটি সিটের নীচে থেকে উদ্ধার করা হয় ২৮০টি স্বর্ণের বার। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।
চালানের সঙ্গে জড়িত কারো খোঁজ পাওয়া না গেলেও তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে জানায় শুল্ক বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় বিমানবন্দর থানায় দুটি মামলা করা হয়েছে বলেও জানান তারা।






