বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে নির্মাণের খোঁড়াখুঁড়িতে মিললো ২৫০ কেজি ওজনের বোমা

বোমা নিষ্ক্রিয় করার জন্য সেনা সদস্যরা পরীক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে নির্মাণের খোঁড়াখুঁড়িতে ২৫০ কেজি ওজনের বোমা পাওয়া গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের খোঁড়াখুঁড়ির সময় আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে।

সোমবার তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের কাজ করতে গেলে এটির সন্ধান মেলে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু’র প্রশিক্ষিত বোমা ডিপোজাল দল আধুনিক যন্ত্রপাতিসহকারে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রীয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার অবলম্বন করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত পূর্বের বোমাগুলোর ন্যায় এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিলো।

এর আগে পাইলিংয়ের সময় ১৫ ফুট মাটির নিচে থেকে প্রায় আড়াইশ’ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করে বিমানবাহিনী। সেটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

বিষয়:বোমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…