চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালের ‘পোস্ট অফিসে’ ৮৬৮ কেজি খাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬৮ কেজি ওজনের নতুন মাদক খাত বা নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের একটি দল।

শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ইউনিটের ভেতর ‘ফরেইন পোস্ট অফিস’ থেকে মাদকের এই বিশাল চালান জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

Banglabid

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিম টিম এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর সহযোগিতায় গতকাল রাত সাড়ে আটটায় ভারত থেকে এয়ার ইন্ডিয়াতে (ফ্লাইট নং এআই ২৩০) করে আসা ৪৯টি সন্দেহজনক কার্টন আটক করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আজ দুপুরে কার্টনগুলো খোলা হলে এর ভিতরে “গ্রীন টি” এর মত দেখতে পণ্যগুলো আটক করা হয়, যা মূলত ইথোপিয়ান গাঁজা বা খাত বা নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস)

জানা যায়, চালানটি আফ্রিকা থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই চালানটির রপ্তানীকারক ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা’র তেসফায়ে আসিফা। চালানটি আমদানী করেছে ঢাকা তুরাগের বাদলদীর এশা এন্টারপ্রাইজ।

জব্দ হওয়া ৮৬৮ কেজি খাত
Reneta

অথেলো চৌধুরী জানান, এ নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে সপ্তমবারের মতো খাতের চালান আটক করা হল। চালানটির আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর মিরপুর, বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকা থেকে ২৭ হাজার আটশ’ ইয়াবা, ৯৩ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ারসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাস্টম হাউসখাতনতুন মাদক খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষগুলো কোথায় হারিয়ে গেল?

পরবর্তী

জাকারবার্গের পদত্যাগ চান ফেসবুকের বিনিয়োগকারীরা

পরবর্তী
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকারবার্গের পদত্যাগ চান ফেসবুকের বিনিয়োগকারীরা

শেষ বেলায় এলোমেলো শ্রীলঙ্কা

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT