সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
আন্দোলনের অংশ হিসেবে দুপুরে ভিসির অপসারণ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। সমাবেশ থেকে বক্তারা আবারো ভিসির অপসারণ দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণজারণ মঞ্চের কর্মী শাহরিয়ার মজুমদারের শ্রদ্ধা জানিয়ে আগামীকাল একদিনের জন্য আন্দোলন কর্মসূচী স্থগিত ঘোষণা করে শোক র্যালির আয়োজনের ঘোষণা দেন।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ আহবায়ক, অধ্যাপক শামসুল আলম জানান, তাদের দাবি একটাই তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ চান। কেউ যেন এ দাবীটাকে ভুল ভাবে ব্যখ্যা না করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণজারণ মঞ্চের কর্মী শাহরিয়ার মজুমদারের প্রসঙ্গে শামসুল আলম বলেন, শাহরিয়ার ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একজন শিক্ষার্থী। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সকল শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে সমবেদনা জানান।







