বিনোদন

শারীরিক অবস্থার উন্নতি, তবে থাকতে হচ্ছে আইসিইউতেই

কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে লতা মঙ্গেশকরের

বাংলাদেশের একজন মহিলা রাজনীতিবিদ, গম্ভীর মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মহিলা রাজনীতিবিদ, গম্ভীর মুখাবয়ব, সাদা শাড়ি ও লাল শাড়ির পাড়ে সোনালী সূচি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। সেখানে নেওয়ার পরই আইসিইউতে রাখা হয় ভারতের প্রখ্যাত এই সংগীতশিল্পীকে। এখনও সেখানেই আছেন তিনি।

তবে তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রতীত সামদানি।

শনিবার (১৫ জানুয়ারি) পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. সামদানি আরো জানান, আরও কিছুদিন আইসিইউতে থাকতে হবে লতা মঙ্গেশকরকে। উনাকে আমরা আরো কিছুদিন পর্যবেক্ষণ করবো। এছাড়াও তিনি লতা মঙ্গেশকরের সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করতে অনুরোধ করেছেন।

কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছর বয়সী এই শিল্পীর। তাই কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২০১৯-এর নভেম্বরে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিংবদন্তী এই গায়িকাকে।

বিষয়:গায়গ নিউমোনিয়া বলিউড লতা মঙ্গেশকর শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…