চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি চুক্তি মোতাবেক পার্বত্য জেলার সেনা ক্যাম্প তুলে নেবে সরকার

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৮:১০ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ধাপে ধাপে পার্বত্য তিন জেলা থেকে অস্থায়ী সেনা ক্যাম্প উঠিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনা সদস্যদের নির্দিষ্ট ছয়টি গ্যারিসনে রাখা হবে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তরে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সামাজিক খাতগুলোকে আগের মতোই গুরুত্ব দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি হলে পরের বছর ১০ ফেব্রুয়ারি অস্ত্র সমর্পণ করে শান্তি বাহিনী। অস্ত্র সমর্পণের বার্ষিকীতে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে শেখ হাসিনা জানান, পার্বত্য শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে, ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে, বাকি ৯টি চলমান রয়েছে।

সামাজিক উন্নয়নে সরকার এবং বেসরকারী খাত, উন্নয়ন সহযোগিদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেনা ক্যাম্প প্রত্যাহারে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি।

শান্তি চুক্তির পর গত ১৭ বছরে যেসব অঙ্গীকার পূরণ হয়নি তা পূরণে সামনের দিনে সবার সমর্থন চান প্রধানমন্ত্রী। তার ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানান পার্বত্য জলার অধিবাসীদের।

প্রধানমন্ত্রী বলেন,‘শান্তি চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় চুক্তির ধারা অনুযায়ী পার্বত্য জেলা থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে। চুক্তিকালীন সময়ে ২’শ ৩২টি সেনা ক্যাম্প থেকে ১’শ ১৯ টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। বাকীগুলো কয়েকটি ধাপে প্রত্যাহার করা হবে। মোতায়েনরত সেনাদের দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, রুমা ও আলীকদমের ছয়টি স্থায়ী সেনানিবাসে ফিরিয়ে নেয়া হবে। এজন্য গ্যারিসনগুলোতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে।’

Reneta

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পার্বত্য জেলার অধিবাসীকে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর স্বীকৃতি দেয়াকে বড় ঘটনা হিসেবেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্বত্য শান্তি চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT