সমাজকথন

‘শান্তি কমিটি চেয়ারম্যানের নামে রাস্তার নামকরণ বাতিল করতে হবে!’

‘শান্তি কমিটি চেয়ারম্যানের নামে রাস্তার নামকরণ বাতিল করতে হবে!’

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা তার নির্বাচনী এলাকা সরাইলে শান্তি কমিটির চেয়ারম্যানের নামে সড়ক উদ্বোধন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতেও ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এ ঘটনায়।

এ বিষয়ে এক্সক্লুসিভ নিউজ প্রকাশ করে চ্যানেল আই অনলাইন। এরপর থেকে অনেকেই দাবি করছেন ওই নামটি বাতিল করার।

এদেরই একজন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুল হাকিমের নামে ওই রাস্তার নামকরণের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে নামটি বাতিল করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেছেন:celeb_nasir-uddin

‘ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য জনাব জিয়াউল হক মৃধা এই নামকরণ প্রক্রিয়ার সাথে জড়িত বিধায় আমরা বিস্মিত ! আশ্চর্যের বিষয় তিনি এই নামকরণের যৌক্তিকতা সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন !

আমরা জনাব মৃধার প্রতি আহ্বান জানাই বিতর্কিত এই চেয়ারম্যানের নামে রাস্তার নামকরণ বাতিল করে একজন সংসদ সদস্য হিসেবে স্বীয় দায়িত্ব পালন করুন !’

বিষয়:জিয়াউল হক মৃধা নাসির উদ্দীন ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…