চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিরক্ষী মিশন থেকে র‍্যাবকে বাদ দেবার দাবির বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে র‍্যাবকে বাদ দিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি জানালেও নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে র‍্যাব অত্যন্ত পারদর্শিতা ও সততার সাথে কাজ করছে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১ তম প্রতিষ্ঠা দিবসে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল এসব কথা জানান।

অন্য আরেকটি অনুষ্ঠানে লবিস্ট নিয়োগ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের ক্ষতির জন্য, আর আওয়ামী লীগ করে দেশের উন্নয়নের স্বার্থে।

সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাবকে বাদ দিতে অ্যামনেস্টি ইন্টান্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ ১২ মানবাধিকার সংস্থা জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে গণমাধ্যমকে বলেছেন, মানবাধিকার সংগঠনগুলো চিঠির কারণে শান্তিরক্ষী মিশনে এর কোনো প্রভাব না। কেননা বাংলাদেশে র‍্যাব অত্যন্ত পারদর্শিতা ও সততার সাথে কাজ করছে। এ জন্য র‍্যাব সকলের কাছেই গ্রহণযোগ্য।

পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বরাতে জানিয়েছেন, সংস্থাটি সব সময় যাচাই-বাছাই করে নেন। এরফলে খুব বড় রকমের প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে সুইজারল্যান্ডের লুসানের ফটো এলিসি জাদুঘরের সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস, আইসিআরসি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত ‘মানবিক নীতি: এখানে এবং এখন’ প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

Reneta

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নয় বরং ধ্বংস করতেই বিএনপি লবিস্ট নিয়োগ দিয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের দরবারে নিয়ে যেতে আগামীতে সারাবিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ সম্পর্কে সেমিনার করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রীবিএনপির লবিস্ট নিয়োগর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT