চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নোবেল শান্তি পুরস্কার-ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ আলী

২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ আলী। দেশের শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহায়তা লাভে কঠোর প্রচেষ্টা এবং অবদানের জন্য তাকে এ সম্মাননা দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

শুধু পুরস্কার হিসেবে নয়, ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জন্য নোবেল জয় একটু বেশিই সম্মানের। কেননা এ বছরেরটি হচ্ছে শততম নোবেল শান্তি পুরস্কার এবং আবে’ই নোবেল পাওয়া প্রথম ইথিওপিয়ান নাগরিক।

শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ী ঘোষণা করে নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবে আহমেদ আলী সার্বিকভাবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করার পাশাপাশি প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত অঞ্চলে ২০ বছরেরও বেশি সময় ধরে চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন। যার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশ ইথিওপিয়া অবশেষে শান্তি ফিরে পেয়েছে।

এই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।

নোবেল কমিটির মুখপাত্র জানান, ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে আবে আহমেদ শান্তি প্রক্রিয়া সফল করার জন্য চেষ্টা করে আসছিলেন।

রাষ্ট্রপতি ইসাইয়াস আফওয়ারকির ঘনিষ্ঠ সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যেই তিনি একটি শান্তিচুক্তির খসড়া তৈরি করেন, যাতে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে দীর্ঘদিনের ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ জাতীয় অচলাবস্থার অবসান ঘটে। অবশেষে তিনি সফলও হয়েছেন।

Reneta

তবে এখনো আরও অনেক কাজ বাকি। প্রধানমন্ত্রী আবে আহমেদ বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন যেগুলো বাস্তবায়িত হলে ইথিওপিয়ার জনগণের জীবনমান উন্নত হবে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আশা করছেন অনেকে।

নরওয়েজিয়ান কমিটির আশা, শান্তিতে নোবেল জয় আবে আহমেদ আলী এবং তার সহযোগীদের শান্তি প্রচেষ্টাকে আরও উৎসাহী করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ সালের নোবেলনোবেলনোবেল শান্তি পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT