চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে জাপানের প্রধানমন্ত্রীর মনোনয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। মার্কিন সরকারের কাছ থেকে অনুরোধ আসার পরেই তিনি এই মনোনয়ন দিয়েছেন বলে রোববার এক খবরে জানিয়েছে আসাহি সংবাদপত্র।

এর আগে শুক্রবার ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার ক্ষেত্র উন্মুক্ত করায় এবং দুশ্চিন্তা কমানোয় শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনয়ন দিয়েছেন আবে।  এই জাপানি নেতা তাকে ৫ পৃষ্ঠার মনোনয়নপত্রের ‘সবচেয়ে সুন্দর কপি’ দিয়েছেন বলেও এক সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প।

অজ্ঞাতনামা জাপানি সরকারের সূত্র উল্লেখ করে আসাহি বলেছে, গত জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ক্ষমতাসীন মার্কিন সরকারের মধ্যেকার আলোচনার পরেই আবে তাকে নোবেল শান্তির জন্য মনোনয়ন দিতে পারেন বলে ধারণা করা হয়েছিলো।

Banglabid

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যের বিষয়ে সচেতন। কিন্তু দুই নেতার যোগাযোগ বিষয়ে কোনো মন্তব্য করবে না।  এই ব্যাপারে হোয়াইট হাউজের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। 

নোবেল ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, নোবেল শান্তির জন্য তারাই মনোনয়ন জমা দিতে পারবে যারা সেটা দেয়ার যোগ্য। তার মধ্যে কোনো রাজ্যের প্রধানও রয়েছেন। ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, যারা নোবেল পাননি তাদের নাম পরবর্তী ৫০ বছর পর্যন্ত উন্মুক্ত করা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনোবেলশিনজো আবে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেশাগত উন্নয়নের লক্ষ্যে মিরপুর ক্লাবের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পরবর্তী

সাব্বিরকে নিল উত্তরা স্পোর্টিং ক্লাব

পরবর্তী

সাব্বিরকে নিল উত্তরা স্পোর্টিং ক্লাব

সহাবস্থান চেয়ে ডাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT