চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ভালো দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজ জেতা হয়নি। তাই সাদা পোশাকের ক্রিকেটে খানিকটা চাপ ছিলই। চাপটা প্রথমদিনে ভালোই সামলেছে বাংলাদেশ ইমার্জিং দল। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে ৪ উইকেটে ২৩৩ রান তুলে উজ্জ্বল টাইগার ক্রিকেটে পাইপলাইনে থাকা উদীয়মান ক্রিকেটাররা।

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। ১২ রানের মধ্যে ওপেনার মোহাম্মদ নাইমকে হারালেও আরেক ওপেনার সাইফ হাসানকে নিয়ে দলকে পথে ফেরান তিনে নামা শান্ত।

৬৯ রানের জুটি গড়ে তোলার পর ১৮ রানে ফেরেন সাইফ। তবে অল্প রানের মাঝেও সাদা পোশাকের আমেজে দিয়েছেন এই ওপেনার, খেলেছেন ৯৪টি বল!

সাইফ ফেরার পর ইয়াসির আলি মাত্র ৪ রান করে ফিরলে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ, দলের রান তখন ৯৫। এবারও সহায় শান্ত, তার সঙ্গী আফিফ হোসেন। দুজনে মিলে স্কোরবোর্ডে তোলেন ৯৯ রান।

১০৮ বলে ৫৪ করে আফিফ ফিরলেও শান্তকে ফেরানোর সুযোগ পায়নি লঙ্কান বোলাররা। ২৪৯ বল খেলে ১২ চার ও এক ছক্কায় ১২৪ রানে অপরাজিত আছেন ইমার্জিং অধিনায়ক। ৪৩ বল খেলে ৯ রানে অপরাজিত তার সঙ্গী জাকির হোসেন।

ট্যাগ: বাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে

পরবর্তী

রোহিঙ্গা পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে: জাতিসংঘ

পরবর্তী

রোহিঙ্গা পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে: জাতিসংঘ

বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়া: আইনমন্ত্রী

সর্বশেষ

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT