চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাজনীন হত্যা মামলা থেকে যে শিক্ষা

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৭:২৩ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

আঠারো বছর আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ড। লম্বা সময় ধরে চলেছে বিচার। দীর্ঘ সময় জুড়ে যেমন ধৈর্য ধরে থেকেছেন হত্যাকাণ্ডের শিকার শাজনীনের পরিবার; তেমনি শেষ পর্যন্ত অভিযোগ থেকে রেহাই পাওয়া একাধিক মানুষ লম্বা সময় কারাভোগ করেছেন।

এরকম দীর্ঘসূত্রতায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন হাজার হাজার মামলার লাখ লাখ মানুষ। একপক্ষ ন্যায়বিচারের অপেক্ষায় হতাশাগ্রস্থ হয়ে পড়ছে। আর অন্যপক্ষ বিচার প্রক্রিয়ায় সাজা ভোগ করছে বিনাদোষে

দু’ পক্ষের জন্যই কষ্টকর এ সময় থেকে রেহাই পাওয়ার উপায় কী?

Banglabid

এমন সমস্যা থেকে দেশকে রক্ষা করতে সবচেয়ে আগে সঠিক জায়গার জন্য যোগ্য মানুষ বাছাই করা দরকার বলেই মনে করছেন ফৌজদারী আইন বিষয়ে বিশেষজ্ঞ খুরশিদ আলম খান।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, যেখানে এফআইআর করা হয় বা মামলার ড্রাফট করা হয়; সেসব যারা করেন অনেক সময় দেখা যায় তারা অনেক কিছুই বোঝেন না। তাই এসব কাজে যোগ্যদের নিয়োগ দিতে হবে।

সমস্যা সমাধানে মামলার দীর্ঘসূত্রিতা কমানোর কোনো বিকল্প নেই। আদালতে একটি মামলায় সাক্ষীর কথা বলে বার বার সময় চাওয়া হয়, চার্জশিট দাখিল করতে সময় নেওয়া হয়। সেসব কমাতে পারলে এই সমস্যা কমিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে প্রসিকিউশনকে আরো বেশি শক্তিশালী ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

Reneta

একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এই সমস্যান সমাধান আনতে প্রথমত মামলার দীর্ঘসূত্রিতা দূর করতে হবে। একটি মামলার বিচার শেষ করতেই যদি ২০-২৫ বছর লেগে যায় তাহলে কেউই ন্যায় বিচার পায় না। আর যদি সেই মামলায় কেউ আটক থাকেন তাহলেও দেখা যায় এই লম্বা সময় তাকে সাজা ভোগ করতে হয়।

“হয়তো শেষ পর্যন্ত দেখা যায় তার কোনো অপরাধই ছিল না। সন্দেহের বশবর্তী হয়ে তাকে মামলার আসামী করা হয়েছিল।”

সমস্যার সমাধানে দুজনেই জোর দেন অবকাঠামোগত আর মানবশক্তি বাড়ানোর উপর। সেক্ষেত্রে দুজনেরই দাবি দক্ষ ও যোগ্য মানুষটির হাতেই সঠিক কাজটি অর্পন করতে হবে। 

বাংলাদেশে নিম্ন আদালত ও উচ্চ আদালত মিলিয়ে প্রায় ৩৬ লাখ মামলা পেন্ডিং রয়েছে। দ্রুত সেসবের সমাধান না করতে পারলে সংখ্যাটা আরো বাড়ছে প্রতিনিয়ত। 

এই সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ছোট ছোট যেসব ক্রিমিনাল কেস সেগুলো এক থেকে ছয় মাসের মধ্যে সমাধান করতে হবে আর যেগুলো বড় সড় মামলা খেয়াল রাখতে হবে সেগুলোতেও যেন ২০ বা ২৫ বছর লেগে না যায়। কারণ তাহলে যেমন বাদী ন্যায়বিচার পায় না তেমনই বিবাদীরও সঠিক বিচার হয় না। প্রধান বিচারপতি একসময় সান্ধ্য আদালতের কথা বলেছিলেন। সেটা হলেও কাজটা অনেক সহজ হয়ে যাবে। 

মামলা করার সময় হয়তো বেশ কিছু মানুষকে জড়িয়ে মামলা করা হলো। কিন্তু বিচার সম্পন্ন হওয়ার পর দেখা গেলো কেউ কেউ পুরোপুরিই নির্দোষ ছিলেন। কিন্তু মামলা চলাকালীন লম্বা সময়ব্যাপী তিনি হয়তো আটকই ছিলেন। এই সমস্যাটা যারা ভোগ করেন তাদের ক্ষেত্রেও মামলা দ্রুত নিষ্পত্তির কোনো বিকল্প নেই। আবার কেউ যদি জামিন নিতেও চান। তাহলেও সেটা বিশাল ঝক্কির ব্যাপার। ভালো আইনজীবী খুঁজে নিতে হয়, অনেক টাকা-পয়সারও ব্যাপার। 

তবে এই সমস্যার সমাধানে দুজনেরই মত দেশের আইন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পক্ষে।

খুরশিদ আলম খান বলেন, ‘আইনে অনেক জায়গায় অনেক ঘাটতি আছে। সেসব সমাধান না করতে পারলে এই বিশাল সমস্যার সমাধান সম্ভব না। সেসব জায়গায় আগে আমাদের কাজ করতে হবে। আর যেখানে মামলার ড্রাফটের কাজটি করা হয় সেখানে বিশেষজ্ঞদের নিয়োগ দিতে হবে।’

“সেখানে যেন একজন এক্সপার্ট মামলা লেখক, একজন আইনজীবী এবং একজন সমাজবিজ্ঞানী থাকেন। তাছাড়া যেন কেউ বিনা দোষে সাজা না ভোগ করে সেই পদক্ষেপ নিতে তাকে আটক না করে অন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে।”

একই কথা বললেন শেখ হাফিজুর রহমান কার্জনও। তিনি আরো যোগ করেন, ‘দেশের বিচার ব্যবস্থায় এখনো দুর্নীতির দুষ্টচক্র আছে। কেউ যদি সৎভাবে নিজের কাজটা সম্পন্ন করতেও চায় তাহলেও তা সম্পন্ন করা সম্ভব হয় না। সেটা থেকে বেরোতে পারলেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। সঙ্গে দেখতে কোনো কোন বিষয়গুলো মামলা নিস্পত্তি করতে বিলম্ব ঘটাচ্ছে। সেসবের উপর বিশেষভাবে নজর রাখতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাজনীন মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় বিষাক্ত ‘ক্লোরিন গ্যাস’ ছড়ানোর অভিযোগ

পরবর্তী

ম্যাজিস্ট্রেট ইউসুফের অসুখটি ক্যান্সার নয়

পরবর্তী

ম্যাজিস্ট্রেট ইউসুফের অসুখটি ক্যান্সার নয়

হেরেই চলেছে মোহামেডান

সর্বশেষ

জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT