চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব মাহি স্পর্শিয়া নিরব ইমন পিয়া রোশানে জমজমাট এফডিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকলেও চলতি মাসের শুরু থেকে একটু একটু করে শুটিং বাড়তে থাকে চলচ্চিত্রের আঁতুর ঘর এফিডিসিতে। বিশেষ করে এ মাসের ১০ তারিখ থেকে শাকিব খান শুটিংয়ে নামার পর থেকে ধীরে ধীরে জমে উঠেছে পুরো এফডিসি।

বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে গিয়ে দেখা যায় শাকিব খান ছাড়াও রয়েছে বেশ কয়েকটি শুটিং দল। এরমধ্যে শুটিং করছেন ইমন, নিরব সঙ্গে জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল।

এছাড়া পরিচালক সমিতি সংলগ্ন এক নাম্বার শুটিং ফ্লোরে নৃত্য পরিচালক হাবিবের কোরিওগ্রাফিতে চলছে মিউজিক ভিডিওর শুটিং। এফডিসির চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালীন এই সময়ে শাকিব খান শুটিংয়ে নামার পর থেকে এফডিসির চিত্রটা ভিন্ন।

এদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, জমজমাট এফডিসি! লাইক ক্যামেরা শুটিং ইউনিটের মানুষের পদচারণায় মুখরিত প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বর এবং জসিম ফ্লোর। বিকেলে দুই নাম্বার ফ্লোরে গিয়ে দেখা যায়, শাকিব খান ‘নবাব এলএলবি’র জন্য শুটিংয়ের আগে মেকাপ নিচ্ছেন। ছবির পরিচালক অনন্য মামুন জানান, শাকিব খানের কলটাইম ৪ টা থেকে।

আরও শুটিং করছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, শাহেদ আলী প্রমুখ। অনন্য মামুন বলেন, আর মাত্র তিনদিন শুটিং করবো। ৫ অক্টোবর থেকে মালদ্বীপে গান ও ফাইটিংয়ের শুটিংয়ে যাবো।

প্রশাসনিক ভবনের সামনে সাতসকাল থেকে চলছিল ইমন, নিরব ও পিয়া জান্নাতুলের স্টার চেয়ারের বিজ্ঞাপনের শুটিং। ভিনটেজ মাল্টিমিডিয়ার ব্যানারে এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ১০ বছর আবার একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন ইমন-নিরব। বিজ্ঞাপনটির বাড়তি চমক মডেল পিয়া। তাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। শুটিং দেখতে এসেছিলেন পরিচালক সৈকত নাসির।

Reneta

বিজ্ঞাপনের পরিচালক সাইফ চন্দন বলেন, আব্বাস ও আকবর দুই সিনেমার দুটি চরিত্র নিরব ও ইমন। তাদের দুই চরিত্রই এ বিজ্ঞাপনে উঠে আসছে। চমক হিসেবে থাকছেন মডেল পিয়া জান্নাতুল। আগামী মাসেই বিভিন্ন টিভিতে বিজ্ঞাপনটি প্রচার হবে।

নিরব-ইমন দুজনেই জানান, প্রায় ১২ বছর পর তারা আবার বিজ্ঞাপনে কাজ করছেন। বললেন, দুজনের মধ্যে একটা নস্টালজিক ব্যাপার কাজ করছে। তবে সবচেয়ে ভালো লাগছে নিজেদের সিনেমার চরিত্র নিয়ে বিজ্ঞাপনে হাজির হচ্ছি৷

পিয়া বলেন, আমার শুটিং একদিনই। এই প্রথম একজন পুলিশের চরিত্রে হাজির হচ্ছি। দেখা যাবে, আব্বাস এবং আকবরের ঝগড়া আমি পুলিশ হয়েই মিটাবো। বেশ মজার একটা গল্প।

সন্ধ্যা গড়ানোর ঠিক আগে প্রযোজক সমিতির অফিসের সামনে নিজের বাইক নিয়ে হাজির রোশান। কিন্তু তিনি কেন? জানালেন, বিজ্ঞাপনের পরিচালক সাইফ চন্দনের ‘ওস্তাদ’ ছবির নায়ক তিনি। বলেন, বিজ্ঞাপনের শুটিং সেটেই ‘ওস্তাদ’ ছবির গানের একটি সিকোয়েন্স হবে। সেজন্যই আসা।

এর ফাঁকে নিরব ইমন দুজনেই দুই নাম্বার শুটিং ফ্লোরে শাকিব খানের সঙ্গে দেখা করতে যান। তাদের দুজনের গেটআপ দেখে চমকে ওঠেন ঢালিউডের শীর্ষ এ নায়ক। দুজনকে উদ্দেশ্যেই শাকিব বলেন, ‘তোমাদের দেখে ভীষণ ভালো লাগছে। এভাবে আলাদা লুক নিয়ে দুজনে একটা সিনেমা করো। দর্শক গ্রহণ করতে পারে।’

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনএফডিসিনিরবপিয়ামাহিলিড বিনোদনশাকিবস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬

সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে শাইখ সিরাজের প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’

জুলাই ১, ২০২৬

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, নইলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

জুলাই ১, ২০২৬

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে প্রস্তুত বিরোধী দল: ডা. শফিকুর রহমান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT