চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন চলচ্চিত্রে কাজ করতে পারবেন শাকিব খান: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:১৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
আদালত
A A
শাকিব খান

শাকিব খান

‘চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কেউ কাজ করবে না’ মর্মে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দেয়া প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম তিনটি চলচ্চিত্রের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট।

এই তিনটি চলচ্চিত্র হলো ‘আমি নেতা হবো’, ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘কথা দিয়ে কেউ কথা রাখেনা’।

চলচ্চিত্র তিনটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন।

এই আদেশের ফলে শাপলা মিডিয়ার তিনটি চলচ্চিত্রে শাকিবের কাজ করতে আর কোন ‘বাঁধা’ নেই বলে জানিয়েছেন রিটকারি পক্ষের আইনজীবি এম মনিরুজ্জামান আসাদ।

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গত ১৮ জুলাই ‘চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কেউ কাজ করবে না’ সিদ্ধান্তে বিজ্ঞপ্তিটি জারি করে। সে বিজ্ঞপ্তি জারির বৈধতা চ্যালেঞ্জ করে শাপলা মিডিয়া রিট দায়ের করে।

এর আগে গত ২৩ জুন চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে শাকিব খানকে আজীবনের জন্য নিষিদ্ধ করে চলচ্চিত্র ঐক্যজোট। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

Reneta

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ আরও অনেকে।

ওই সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্র ঐক্যজোটের এই সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত। এটা চলচ্চিত্র শিল্পী সমিতিরও সিদ্ধান্ত। শাকিব খান যেমন ঔদ্ধত্বপূর্ণ আচরণ করছে, তা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।’

এর জবাবে শাকিব খান বলেছিলেন, ‘১৬টি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে, তাতে আমার কিছু যায় আসে না। এতে যেমন আমার ছবি মুক্তিতেও কেনো সমস্যা হবে না, তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শাকিব খানশাপলা মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (সংগৃহীত)।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী আজ

মে ৮, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

মে ৮, ২০২৬
ফাইল ছবি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

মে ৮, ২০২৬

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

মে ৮, ২০২৬

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT