চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকাণ্ডে তারকাকথন

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১:৩৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বা থেকে সৈয়দ হাসান ইমাম, সোহেল রানা, ফারুক, সুচরিতা

বা থেকে সৈয়দ হাসান ইমাম, সোহেল রানা, ফারুক, সুচরিতা

একের পর এক ঝামেলায় ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। অপুর সঙ্গে সংসার নিয়ে টানাপোড়েন থেকে বের না হতেই পরিচালকদের নিয়ে মন্তব্য। পরিচালক সমিতির পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানোর পর চলচ্চিত্রের ১৩টি সংগঠন তার সঙ্গে কাজ না করার ঘোষণা করেছে। শাকিব খান ও পরিচালক সমিতির দূরত্ব বাড়ছে। এতে উদ্বিগ্ন অভিনয়শিল্পীরা। তাদের মতামত জেনেছে চ্যানেল আই অনলাইন।

শনিবার শাকিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র পরিচালক সমিতি

শাকিবকে নিষিদ্ধ করে দেয়া ঠিক হয়নি: সৈয়দ হাসান ইমাম
উকিল নোটিশ কিংবা নিষিদ্ধ করার আগে দুই পক্ষেরই একটু নমনীয় হওয়া দরকার ছিল। আমি সুপারস্টার এই ভাব নেয়া যেমন শাকিবের উচিৎ হয়নি। আবার এমন একজন শীর্ষ নায়ককে সব সংগঠন মিলে নিষিদ্ধ করে দেয়াও ঠিক হয়নি। আমার মনে হয় তারা অতোটা কঠোর না হলেও হতো।

অনেক শীর্ষ অভিনয়শিল্পীকে দেখেছি একজীবনে। কিন্তু কাউকে অহমিকায় ডুবে যেতে দেখিনি। শাকিব অহংকারে ডুবে গিয়েছিল। আবার পরিচালকদেরও বলব, সে আমাদের সন্তান।  তার শূন্যস্থান কে পুরণ করবে! সেটা ভেবে দেখা দরকার ছিল।

চলচ্চিত্রের স্বার্থে সমঝোতায় আসা দরকার: সোহেল রানা
শাকিব পরিচালকদের অসম্মানজনক কথা বলেছে এটা শুনেছি, পত্রিকাতেও দেখেছি। এটা করা তার ঠিক হয়নি। এত অহংকার থাকা ভালো নয়। আমি এটাও বলবো পরিচালক সমিতি যা করেছে সেটা বাড়াবাড়ি হয়ে গেছে। চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির স্বার্থে শাকিব ও পরিচালক সমিতির সমঝোতায় আসাটাই বুদ্ধিমানের কাজ হবে।

পরিচালকদের ও শাকিবের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে: ফারুক
পরিচালকদের অসম্মান করে কথা বলা উচিৎ হয়নি শাকিবের। তারপর থেকে যা হচ্ছে ঠিক হচ্ছে না। পরিচালকদের ভাবা উচিত যে, শাকিব ইন্ডাষ্ট্রিরই ছেলে। শাকিব চলচ্চিত্রের কাজ ছেড়ে দেবে না। সে এখন বিভিন্ন ছবিতেও ব্যস্ত। তার কাজ করার ক্ষমতাও আছে। পরিচালকদের ও শাকিবের যা হয়েছে বা হচ্ছে তা ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। এটা মনের মধ্যে ধরে রাখা ঠিক হবে না। মিটমাট করে ফেলা উচিত। তা না হলে এতে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে।

এটা এখনোই থামানো উচিৎ: সুচরিতা
শাকিব খান ও পরিচালক সমিতির মধ্যে যা হচ্ছে তা কিন্তু আমাদের ইন্ডাষ্ট্রির জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা এখনই থামানো উচিৎ। যেকোনো একজনের এ বিষয়ে উদ্যোগ নিয়ে এই সমস্যাটা বাড়তে না দিয়ে মিটিয়ে ফেলা উচিৎ।

Reneta

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র পরিচালক সমিতিশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT