চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইখ সিরাজ নির্মিত রাজাধিরাজ রাজ্জাক চ্যানেল আইতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
ডিজিটাল শর্ট, মাল্টিমিডিয়া
A A

১৭ আগস্ট, ২০১৮ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চ্যানেল আইতে নায়করাজ রাজ্জাকের জীবনী নির্ভর প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্রটির অভিষেক উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় সংবাদ সমাবেশের। বক্তব্য রাখেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্র নায়ক ফারুক, নির্মাতা আমজাদ হোসেন, সুরকার আলাউদ্দীন আলী, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মিশা সওদাগর, চলচ্চিত্র সমালোচক চিন্ময় মুৎসুদ্দী, শফিউজ্জামান খান লোদী, নায়করাজের সহধর্মিনী খায়রুন্নেসা, দুই পুত্র বাপ্পারাজ ও সম্রাট। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও প্রামাণ্যচিত্রের নির্মাতা উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্র সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ। বাংলাদেশের খ্যাতিমান মানুষদের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে এইরকম প্রামাণ্যচিত্র নির্মাণের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার বক্তব্যে প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’ নির্মাণের প্রশংসা করে বলেন, নায়করাজের কর্ম ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে শাইখ সিরাজ এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজ্জাকের সিনেমাগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে পৃথকভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণের কথা জানান। সে সঙ্গে তিনি একটি ফিল্ম জাদুঘর নির্মাণের আশ্বাস দেন।

উল্লেখ্য আগামী ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শাইখ সিরাজ নির্মিত জীবনী নির্ভর প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরাজাধিরাজ রাজ্জাকলিড মাল্টিমিডিয়াশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT