চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে সুবীর নন্দীর মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৯
- লিড নিউজ, বিনোদন
A A

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ।

বুধবার সকাল ১১টায় সম্মলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে আনা হয় সুবীর নন্দীর মরদেহ। যেখানে শেষ বারের মতো তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছে দেশের সর্বস্তরের মানুষ।

যাদের মধ্যে দেখা গেছে নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম, বাংলাদেশ আওয়ামী লীগ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, খুরশিদ আলম, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী রফিকুল আলম, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, গীতিকবি শহীদুল্লা ফরায়েজী, ফুয়াদ নাছের বাবু, নকীব খান, শুভ্রদেব, চিত্রনায়িকা নূতন, এসডি রুবেল, চিত্রনায়ক উজ্জ্বলকে।

সংগীত, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকেও এসময় ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

এরআগে সিঙ্গাপুর থেকে বুধবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকায় পৌঁছে সুবীর নন্দীকে বহনকারী উড়োজাহাজটি! এরপর বিমান বন্দর থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় তাঁর গ্রীন রোডের বাসায়।

সেখান থেকে বেলা ৯টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে ফুলে ফুলে ঢেকে দেয়া হয় সুবীর নন্দীকে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে এরপর তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে বেলা ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর নিয়ে যাওয়া হবে এফডিসিতে। সেখান থেকে নেয়া হবে তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আইয়ের কার্যালয়ে।

Reneta

গেল ১৪ এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন সুবীর নন্দী। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুবীর নন্দীর চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডি রুবেলখুরশিদ আলমনকীব খাননাসির উদ্দিন ইউসুফলিড বিনোদনসংগীতশিল্পী রফিকুল আলমসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT