শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতিপদক ২০১৮ পেলেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ৪৭’র দেশভাগ, মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক রাজনীতিতে অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
এছাড়া সংগঠক হিসেবে এবছর স্মৃতিপদক পেয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট। শহীদ জননী জাহানারা ইমামের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এসময় রাজাকারদের জমি ও সম্পদ জব্দ করে সেগুলো মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের কল্যাণে নির্বাহ করার দাবি জানায় সংগঠনটি।








