চ্যানেল আইয়ের সিনিয়র ক্যামেরাম্যান শহীদুল্লাহ্ টিটনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
২০১১ সালের এই দিনে যশোরে হৃদয়ে মাটি ও মানুষ এর কৃষি বাজেট, কৃষকের বাজেট অনুষ্ঠানের চিত্রধারণ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
প্রয়াত এই সহকর্মীর কথা আজও শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে চ্যানেল আই পরিবার।
মরহুমের স্মরণে আজ বাদ আসর চ্যানেল আই মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।










