চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহর নীরব, গ্যালারি সরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচের সময় দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বন্দরনগরীতে খেলা হলে প্রতিবার যে ধরনের প্রচারণা দেখা যায়, বিপিএলের পঞ্চম আসরে তার ছিটেফোঁটাও নেই। বৃহস্পতিবার পর্যন্ত মনে হয়েছে ঘুমিয়ে আছে শহর। অথচ ছুটির দিনে গ্যালারিতে লোকের কমতি নেই।

স্থানীয় বর্ষীয়ান ধারাভাষ্যকার নিখিল রঞ্জন দাস দুপুরের খাবার খেতে খেতে বলছিলেন, ‘এবার প্রচারণা আসলেই একটু কম। এই কদিন তো বোঝাই যায়নি বিপিএল চলে এসেছে।’

বৃহস্পতিবার সকাল পর্যন্ত টিকিটের চিরপরিচিত হাহাকার দেখা যায়নি। বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত কাউন্টারে ভিড় লেগে যায়।

প্রাচীর টপকে খেলা দেখার সাধ

শুক্রবার দুটি ম্যাচ। দুপুর দুইটায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইটানস। সন্ধ্যা সাতটার ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস লড়বে সিলেট সিক্সার্সের বিপক্ষে।

দুপুরের ম্যাচে শুরু থেকে অতটা দর্শক মাঠে আসেনি। কিন্তু সময় যত গড়াচ্ছে, ততই মানুষের উপস্থিতি বাড়ছে। চট্টগ্রামের ম্যাচে গ্যালারিতে উপচে পড়া ভিড় থাকবে বলে আশা করছে আয়োজকরা।

বৃহস্পতিবার বুথ থেকে টিকিট দেয়া শুরু হয় সকাল ১০টায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও ছাদের টিকিটের দাম ২০০০ টাকা। ক্লাব হাউস ৫০০ টাকা। পশ্চিম গ্যালারি ৩০০ ও পূর্ব গ্যালারি ২০০ টাকা। ২৪ থেকে ২৯ নভেম্বর এখানে ১০টি ম্যাচ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চোখের জলে ভেসে গেল পিপিলিকার ঘর’

পরবর্তী

আগামী এক বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ইঙ্গিত

পরবর্তী
বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী এক বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় হিগুয়েনের সঙ্গে মেসি ও অন্য খেলোয়াড়রা হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ছবিতে ‘ভুঁড়ি’ দেখিয়ে বিপাকে হিগুয়েন

সর্বশেষ

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT