চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হর্নের বিকট শব্দে বিপর্যস্ত মানুষ

মো. জাহিদুজ্জামানমো. জাহিদুজ্জামান
১২:৪৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
পরিবেশ
A A

ঢাকা মহানগরীতে শব্দ দূষণ বিশেষ করে যানবাহনের বিকট হর্ন মানুষকে বিপর্যস্ত করে তুলছে। এই নীরব ঘাতক শব্দ দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। তবে সচেতনতা বাড়ানো এবং কঠোর আইনগত ব্যবস্থা নেয়া না হলে এই দূষণ কমানো সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শব্দ যোগাযোগের অন্যতম মাধ্যম হলেও উচ্চমাত্রার সেই শব্দই বিরক্তি ও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরগুলোতে শব্দের মাত্রা ভয়াবহ দূষণের পর্যায়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর মাত্রা ৮০ ডেসিবলের অনেক ওপরে ঢাকা শহরের শব্দের মাত্রা।

শহরে শব্দ দূষণের প্রধান মাধ্যম যানবাহনের হর্ন। আগে যাওয়ার প্রচেষ্টায় অকারণে হর্ন বাজাতে থাকেন চালকরা। শহরের রাস্তায় নামলেই অনবরত হর্নের শব্দে কান ঝালাপালা হচ্ছে নাগরিকদের। কমে যাচ্ছে শ্রবণ ক্ষমতা। কোমলমতি শিক্ষার্থীরাও শিকার হচ্ছেন এই নীরব ঘাতকের।

মারাত্মক ক্ষতিকর হাইড্রলিক হর্ন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। গত এক বছরে ঢাকায় ১০ হাজার হর্ন জব্দ ও কয়েক হাজার মামলা দিয়েছে তারা। এই দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ।

অন্যদিকে ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছেন পরিবেশবিদরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শব্দ দূষণশব্দ দূষণ নিয়ন্ত্রণ
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT